বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

নির্বাচনের আগে দুঃসাহসিক কাজ করলেন মিমি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

বিনোদন ডেস্ক : নতুন মিউজিক ভিডিও ‘ভাল্লাগছে না’র প্রচার নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ ছাড়া হাতে রয়েছে ওয়েব সিরিজ়, নতুন সিনেমার শুটিং। যাদবপুরের সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করতে হয় তাকে। তবে এর মাঝেই নিজের একটা শখ পূরণ করে ফেললেন নায়িকা। স্কুবা ডাইভিং করেছেন মিমি।

এ মুহূর্তে তিনি কলকাতায় নেই। কোথায় গেছেন, সেটি খোলাসা না করলেও অনেকের অনুমান, আন্দামানে বেড়াতে গেছেন মিমি। আর সেখানে গিয়েই দীর্ঘ দিনের একটা ইচ্ছাপূরণ করে ফেললেন তিনি। স্কুবা ডাইভিংয়ের ছবি এবং ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

মোট আটটি ছবি ইনস্টাতে পোস্ট করেছেন মিমি। নায়িকাকে যখন স্পিডবোট থেকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়া হলো, মিমির চোখেমুখে তখন আতঙ্ক। মনে সাহস সঞ্চয় করে জলের গভীরে ডুব দিলেন তিনি। সমুদ্রগর্ভের ছবিও দিয়েছেন অভিনেত্রী। তবে স্কুবা ডাইভিং শেষে যখন বোটে ফিরছেন, মিমির ঠোঁটে তখন বিজয়ীর হাসি। স্কুবা ডাইভিং করে প্রশংসাপত্রও পেয়েছেন মিমি। 

তথ্য সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit