মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

ভারতে ২ কিশোরী কন্যাকে ধর্ষণ, বাবাকে ১৩৩ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ‍ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় নিজের কিশোরী ২ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে ১৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পৃথক দু’টি মামলায় ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে এই সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, নিজের ১৩ এবং ১১ বছর বয়সী দুই মেয়েকে ধর্ষণ ও যৌন হয়রানির দু’টি মামলায় মঙ্গলবার মালাপ্পুরমের মঞ্জেরি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত ৪২ বছর-বয়সী এক ব্যক্তিকে ১৩৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একটি মামলায় তাকে ১২৩ বছর এবং অন্য মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

উভয় কারাদণ্ড একই সাথে চলবে। এছাড়া ঘোষিত রায়ে বিশেষ বিচারক আশরাফ এ এম অভিযুক্তকে ৮ লাখ ৮০ হাজার রুপি জরিমানাও করেছেন। একইসঙ্গে জরিমানার এই অর্থ আদায় করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা উচিত বলেও নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া আদালত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন। এর আগে, ২০২২ সালের ২৬ মার্চ এই অপরাধটি ঘটে। অভিযুক্ত সেসময় তার ছোট মেয়েকে যৌন নির্যাতন করে এবং ভুক্তভোগী তার মাকে ঘটনা জানিয়ে দেয়। এরপরই মর্মান্তিক সেই ঘটনাটি প্রকাশ্যে আসে।

এই ঘটনা শোনার পর শিশুটির মা তখন শঙ্কিত হয়ে ওঠেন এবং বড় মেয়ের সাথেও এমনটি ঘটেছে কিনা খতিয়ে দেখেন। তখন বড় মেয়েও জানায়, যখন মা দূরে ছিলেন তখন তার বাবা তাকে একাধিকবার যৌন নির্যাতন করেছে।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit