শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার হার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকা হেরেছে ২৮১ রানে। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিন শেষেই ৫২৮ রানে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ বুধবার আর ব্যাটিংয়ে না নামায় তাই দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা।

রান তাড়ায় নেমে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে সব কয়টি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৮৭ রান করেছেন পাঁচে নামা ডেভিড বেডিংহাম। তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যানের এটিই ক্যারিয়ার-সর্বোচ্চ ইনিংস। এ ছাড়া রেনার্ড ফন টন্ডার ৩১, জুবায়ের হামজা ৩৬ ও রুয়ান ডি সোয়ার্ট ৩৪ রান করেন।
স্যান্টনার পেয়েছেন ৩ উইকেট। তবে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার কাইল জেমিসন। এ ছাড়া ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে ২৪০ রান করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit