বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন শিক্ষানীতি হয়েছে।

বুধবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদের এক ধরনের মানসিকতা হয়েছে যে শুধু ফলাফল দিয়েই একটা শিক্ষার্থীর মূল্যায়ন হবে। তবে এটা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার সুস্থ বিকাশে খেলাধুলাকে আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যেই অন্তর্ভুক্ত করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ অ্যাক্টিভিটি লার্নিংয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit