শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নওয়াজ শরিফ ৬ মাসের মধ্যেই অনাস্থা ভোটের মুখে পড়বেন : বিলওয়াল ভুট্টো

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়েছে দেশটির রাজনীতির মাঠ। ভোটের প্রচারণার সবশেষ বক্তব্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী বিলওয়াল ভুট্টো বলেন, নওয়াজ শরিফ যদি চতুর্থবারের মতো নির্বাচিত হন তাহলে ছয় মাসের মধ্যে তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। 

মঙ্গলবার নিজ আসনে দেওয়া বক্তব্যে নওয়াজ শরিফকে ইঙ্গিত করে বিলোওয়াল আরও বলেন, শরিফ ক্ষমতায় আসার পর ফের তৈরি হবে অস্থিতিশীলতা। তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় এলে তার সময়কাল হবে সংক্ষিপ্ত।

তাছাড়া ভোট জালিয়াতির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিলোওয়াল বলেছেন, যদি কোনো ধরনের কারসাজির আশ্রয় নেওয়া হয় তাহলে তীব্র প্রতিক্রিয়া দেখাবে তার দল।

অন্যদিকে পাকিস্তানের জাতীয় নির্বাচনের বাকি মাত্র একদিন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। কিন্তু কমছে না উত্তেজনা। বেশ কিছু সহিংসতার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও জিও টিভি।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit