বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা

যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিলেন রিকি পন্টিং

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

স্পোর্টস ডেস্ক : গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল রিকি পন্টিং যোগ দিতে পারেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটে। সেই গুঞ্জন সত্যি হলো শেষ পর্যন্ত। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) ফ্র্যাঞ্চাইজি দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি।

গত বছর এমএলসির প্রথম মৌসুমে ওয়াশিংটনকে তৃতীয় স্থান এনে দেন তাদের কোচ গ্রেগ শিপার্ড। বিবিএলের দল সিডনি সিক্সার্সেরও কোচের দায়িত্বে থাকায় ফ্র্যাঞ্চাইজিটির প্রতি আরও বেশি মনোযোগ দিতে ওয়াশিংটনের কোচের দায়িত্ব ছেড়েছেন শিপার্ড। তিনি পন্টিংয়ের দীর্ঘদিনের মেন্টরও। ওয়াশিংটনে সেই শিপার্ডেরই জায়গা নেবেন টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পন্টিং।

ওয়াশিংটন ফ্রিডমের কোচের দায়িত্ব নেওয়া পন্টিং বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বেও আছেন। এর আগে ক্রিকেটের মুম্বাই ইন্ডিয়ানস ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দায়িত্বও পালন করেছেন। পন্টিংয়ের নেতৃত্বেই ২০০৩, ২০০৭ দুই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit