শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সোমালিয়ায় একাধিক বোমা বিস্ফোরণ, নিহত ৮

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ সোমলিয়ায় একাধিক বোমা বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন।

মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিসুতে ভয়াবহ বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোগাদিসুর বাকারা বাজারে স্থানীয় ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে বলেছেন, বাকারা বাজারের স্থানীয় ইলেক্ট্রনিক্স ব্যবসাকে লক্ষ্য করে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এখনও এই হামলার সঙ্গে জড়িতদের চিন্থিত করা যায়নি। পুলিশের ধারণা এর পেছনে কোনও সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit