বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

আইসিজে’র ভাইস প্রেসিডেন্ট হলেন ইসরায়েলের পক্ষ নেওয়া সেই বিচারক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উগান্ডার আলোচিত সেই বিচারক জুলিয়া সেবুটিন্ডে। তিনি আগামী তিন বছরের জন্য নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

বিচারক জুলিয়া সেবুটিন্ডে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আইসিজের রায়ে সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন।

যদিও ওই মামলায় আইসিজের বিচারকরা ইসরায়েলকে যেসব ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন, সেগুলো আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠতায় ভোটে পাশ হয়েছে।

আইসিজের বিচারকরা মামলার অন্তবর্তীকালীন রায়ে ইসরায়েলের প্রতি ছয়টি বিষয়ে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

তার আগে বিষয়গুলো নিয়ে আইসিজের বিচারকদের মধ্যে ভোটাভুটি হয়। ১৫ জন বিচারক পক্ষে এবং দু’জন বিপক্ষে ভোট দেন। দু’জনের মধ্যে একজন সবগুলো বিষয়ের বিপক্ষে অবস্থান জানান। তিনিই হলেন উগান্ডার এই বিচারক জুলিয়া সেবুটিন্ডে। 

আরেক বিচারক দু’টি বিষয়ের সঙ্গে একমত পোষণ করেছিলেন। তিনি হলেন ইসরায়েলের আহারন বারাক।

গাজা যুদ্ধ নিয়ে রায় ঘোষণার সময় আইসিজের বিচারক প্যানেলের প্রেসিডেন্টের পদে ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক জোয়ান ডানেহিউ। আর ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন রাশিয়ার কিরিল গেভোরজিয়ান। 

বিচারক প্যানেলের ১৩ স্থায়ী সদস্য ছিলেন ১৩টি দেশ থেকে– স্লোভাকিয়া, ফ্রান্স, মরোক্কো, সোমালিয়া, চীন, উগান্ডা, ভারত, জ্যামাইকা, লেবানন, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া ও ব্রাজিল। 

এদের সঙ্গে ওই মামলায় অ্যাডহক হিসেবে বিচারক প্যানেলে মামলার বাদী দক্ষিণ আফ্রিকা ও বিবাদী ইসরায়েল থেকে একজন করে দু’জন যুক্ত হয়েছিলেন। ইসরায়েলের আহারন বারাক হলেন অ্যাডহক বিচারক।

সে হিসেবে বলা যায়, ওই রায়ে বিচারক প্যানেলের ১৩ স্থায়ী বিচারকের মধ্যে কেবল জুলিয়া সেবুটিন্ডেই ওই নির্দেশনাগুলোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন।

এদিকে, আইসিজের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লেবাননের বিচারক নাওয়াফ সালাম। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit