শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

গাজায় ১৩৬ ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু: রিপোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে আটক ১৩৬ ইসরায়েলি জিম্মির মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চার কর্মকর্তা এই তথ্য জানিয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে দাবি করেছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, সাময়িক যুদ্ধবিরতির মাধ্য মুক্তিপ্রাপ্তরা ছাড়াও গাজায় তাদের ১৩২ জিম্মি রয়েছে। এর মধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, ৭ অক্টোবরের আগে থেকেই হামাসের কাছে চার ইসরায়েলি জিম্মি ছিল। যার মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য ওরোন সাউল এবং হাদার গোল্ডিনের মরদেহ। ২০১৪ সালে তারা নিহত হন। এরপর হামাস তাদের মরদেহ জিম্মি করে। এছাড়া ২০১৪ সালে ও ২০১৫ সালে স্বেচ্ছায় গাজায় যাওয়া আভেরা মেনগেসিটো এবং হিসাম আল-সায়েদকেও আটক করে হামাস। ধারণা করা হয়, তারা এখনও বেঁচে আছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে— তার মধ্যে ২০১৪ সালে নিহত হওয়া ওই দুই সেনাও রয়েছেন কি না সে বিষয়টি পরিষ্কার নয়।

প্রভাবশালী মার্কিন এ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা অসমর্থিত সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন গাজায় আরও ২০ জিম্মির মৃত্যু হয়েছে। এখন তারা এটির সত্যতা যাচাইয়ের কাজ করছেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রগুলো দাবি করেছে, যে ৩২ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাদের বেশিরভাগই ৭ অক্টোবর নিহত হয়েছেন। নিহত ৩২ জনের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমসদ্য গার্ডিয়ানটাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit