বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

মিয়ানমার থেকে আসা সেনা ও সীমান্তরক্ষীদের বিমানে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাত চলছে সরকারি বাহিনীর। অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে প্রাণে বাঁচতে দেশটির সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি), পুলিশ, ইমিগ্রেশনসহ বিভিন্ন সংস্থার ২৬৪ সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। 

এরই মধ্যে তাদেরকে নাফ নদী পথে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে মিয়ানমার। কিন্তু রাখাইনে দুইপক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত থাকায় ওইসব আশ্রিত লোকজনকে বিকল্প পথে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। সরকারি ও কূটনৈতিক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নৌপথের পরিবর্তে আকাশপথে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিকে বিকল্প প্রস্তাব দিতে চায় বাংলাদেশ। এ নিয়ে আজ বুধবার মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে, মিয়ানমার থেকে গত সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে একটি মর্টার শেল এসে পড়ে। এতে দু’জন নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার অনুবিভাগ) মিয়া মো. মাইনুল কবির মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেন।

এতে বলা হয়, মিয়ানমার বিমানবাহিনীর কোনও যুদ্ধবিমান যাতে বাংলাদেশের সীমানায় না ঢোকে। পাশাপাশি রাখাইন থেকে আর কোনও বাস্তুচ্যুতকেও বাংলাদেশ গ্রহণ করবে না।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit