বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

‘৯০-পরবর্তী নায়িকাদের ‘ভণ্ড’ বললেন ওমর সানী!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে বাইরে ছিলেন। সম্প্রতি মো. ইকবাল পরিচালিত ‘ডেডবডি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন ওমর সানী। পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন ওমর সানী।

পোস্টে তিনি লেখেন, ‘আমি অনেক লাকি আমাদের সময় নায়িকা হিসেবে— মৌসুমী, শাবনূর, চম্পা, দিতি, লিমা, অরুণা বিশ্বাস, শাহনাজ, পপি, পূর্ণিমাকে পেয়েছি। বেস্ট-৯০; কিন্তু এর পর স্টার, সুপারস্টার কোনো নায়িকা নেই। তার পর বাকি সব ভণ্ডামি।’

তবে হঠাৎ কেন এমন পোস্ট দিয়েছেন অভিনেতা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন এ নায়ক। ওমর সানীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে— চাঁদের আলো, প্রেম প্রতিশোধ, আখেরি হামলা, পাগল তোর জন্য রে, কুলি, আজব প্রেম প্রভৃতি।

তিনি ২০০৩ সালে শাকিব খান অভিনীত ‘ওরা দালাল’ চলচ্চিত্রে প্রথমবারের মতো খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। খলনায়ক হিসেবেও ওমর সানী সফলতা পান।

 

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit