রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার পাদুকা উৎসব শুরু ২৪ ফেব্রুয়ারি শনিবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ত্রিকালদর্শী পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসব সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টা ৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, সন্ধ্যা ৭টা ১ মিনিটে বিশেষ প্রার্থনা; পরিবেশনায়-শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্তবৃন্দ পরিষদ, রাত সোয়া ৮টায় শ্রীমদ্ভাগবত গীতা পারায়ণ; পরিবেশনায়-গীতা সংঘ, করেরপাড়া, সিলেট, রাত সোয়া ৯টায় শুভ অধিবাস। ২৫ ফেব্রুয়ারি রবিবার সকাল ৬টা ১ মিনিটে ঊষাকীর্ত্তন, ৭টা ১ মিনিটে বিশেষ পূজা অর্চনা আরম্ভ, ৮টা ১ মিনিটে অঞ্জলি প্রদান, ৯টা ১ মিনিটে বাল্যভোগ নিবেদন, ৯টা ৩১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, ১০টা ১১ মিনিটে বিশ^শান্তি ও মানবকল্যাণে সমবেত মৌনধ্যান, ১০টা ৩১ মিনিটে পদাবলী কীর্ত্তন, দুপুর ২টা ১ মিনিটে রাজভোগ নিবেদন, ২টা ৩১ মিনিটে রাজভোগ মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনা এবং রাত ৮টা ৩১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল দেব ও সাধারণ সম্পাদক সুমিত দেব এবং শুভ পাদুকা উৎসব উদযাপন পরিষদ-২০২৪ এর আহ্বায়ক নির্মল দে ও সদস্য সচিব বাপ্পা রাজ দত্ত (পাপ্পু) বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit