শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দেশে ফিরল ভারতে আটকে পড়া ১২ বাংলাদেশেী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দালালদের খপ্পরসহ বিভিন্নভাবে ভারতে গিয়ে আটকে পড়া ১২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত আটকা ছিলেন। মঙ্গলবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা বাংলােদেশে আসেন। দেশে ফেরত আসা বাংলাদেশীরা হলেন, সুনামগঞ্জ জেলার জয় হরি রায়ের স্ত্রী জবা রানী রায় ও তার ছেলে জগদীশ রায়, নেত্রকোনা জেলার কুদরত আলীর মেয়ে মোছা: বিউটি, চাঁদপুর জেলার আবু তাহেরের ছেলে রিয়াদ হোসেন, যশোর জেলার মো: সুবহান মিয়ার মেয়ে বিনা বেগম, একই জেলার মো: আজাদ শেখের ছেলে শেখ সাদি, নওগা জেলার মো: শাহীর আলীর মেয়ে শাহিনা বেগম, জামালপুর জেলার মো: নরুল ইসলামের ছেলে মো: শামীম মিয়া ও তার ভাই সোহান মিয়া, একই জেলার আকবর আলীর ছেলে মো: ফারুক হোসেন, একই জেলার মো: ফারুক হোসেন ও তার স্ত্রী আসমা বেগম, ঝালকাটি জেলার বিল্পব চন্দ্র অধিকারীর মেয়ে তৃষ্ণা অধিকারী। অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এসময় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে তাদেরকে জরুরী সহায়তা হিসেবে খাবার, কাউন্সেলিং সেবা ও নগদ দুই হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। ব্র্যাক মাইগ্রেশন ম্যানেজার সজিব কুমার পান্ডে, ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন ও আখাউড়া উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার তাদের হাতে এসব তুলে দেন।এ বিষয়ে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার  আরিফ মোহাম্মদ বলেন, :১২ জন বাংলাদেশী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তারা ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরে তাদের জেল হাজতে প্রেরণ করার পর কারাভোগ শেষ করে সেখানে একাধিক সেন্টারে রাখা হয়। আইনী প্রক্রিয়া শেষে আজ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit