রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  মহাবিষ্ণুর অবতার শ্রীশ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সংঘ, পনিটুলা সিলেটের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। এই মহোৎসব সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পাঠ করবেন শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। রাত ৮টায় শুভ অধিবাস। পরিবেশনায়- শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন শুরু হবে।

দুপুর ১২টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।
কীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীশ্রী মহাপ্রভু সংঘ; পনিটুলা-সিলেট, শ্রী বিনোদ বিহারী দাস বাবুল, শ্রী হরিভক্ত দাস, শ্রী টিটু দাস, শ্রী রঞ্জন দেবনাথ ও শ্রী রাজীব দে।১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টায় কলঙ্কমোচন, দুপুর ১টায় দধিভা- ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী বিষ্ণুপ্রিয়া সংঘ, পনিটুলা সিলেটের পক্ষ থেকে সিলেট নগরের বি-৫৭ পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ প্রভুপাদ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit