সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিক্ষোভে যোগ দিলেন স্পেনের কৃষকরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে কৃষকরা বিক্ষোভে যোগ দিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে কৃষকদের বিক্ষোভ চলছে।অন্য কৃষকদের মতো স্পেনের কৃষকরাও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আরও নমনীয়তা চান।

পাশাপাশি তারা ইইউ বহির্ভূত দেশগুলোর উৎপাদনে আরও কঠোরতার পাশাপাশি সরকারের কাছে আরও সহযোগিতা চান। দেশটির বিভিন্ন অঞ্চলে কৃষকরা সড়ক অবরোধ করেন। এতে যানচলাচল তীব্রভাবে ব্যাহত হয়। চলতি মাসের শেষের দিকে মধ্য মাদ্রিদে একটি বড় বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার কৃষকরা স্পেনের উত্তর দিকে বিভিন্ন কৃষি অঞ্চলে সড়কে অবস্থান নেন। কৃষকরা ট্রাক্টরের বহর নিয়ে সড়কে আসেন এবং হর্ন বাজাতে থাকেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও স্পেনের পতাকা।  

কাতালোনিয়ার উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণের আন্দালুসিয়া ও পশ্চিমের এক্সট্রেমাদুরায়ও কৃষকরা বিক্ষোভ করেন।ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইতালিসহ অন্যান্য দেশের কৃষকদের মতোই স্পেনের কৃষকদেরও একই ধরনের অভিযোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit