সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

অসুস্থ সালাউদ্দিনকে দেখতে যাবেন পাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাফুফে সভাপতি কাজি সালাউদ্দিনের ওপেন হার্ট সার্জারি হয়েছে কিছুদিন আগেই। অপারেশনের পর থেকে বিশ্রামে আছেন তিনি। তার সঙ্গে দেখা করতে আগামীকাল সকালে সালাউদ্দিনের বারিধারাস্থ বাসায় যাবেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।  

নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রী হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সালাউদ্দিনকে দেখতে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সালাউদ্দিন বাইপাস সার্জারি করে বাসায় থাকলেও চিকিৎসকের নির্দেশনায় চলছেন।  

গত ২৮ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কাজী মো. সালাউদ্দিনের হৃদযন্ত্রের ব্লক অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ২৫ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন ৯ জানুয়ারি। তারপর থেকে তিনি ডাক্তারের পরামর্শে বাসায়ই বিশ্রাম নিচ্ছেন।

বুকে ব্যথা নিয়ে গত ১৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কিংবদন্তি ফুটবলার। পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে কয়েকটি ব্লক ধরা পরে। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে বাফুফে সভাপতির হার্টের ব্লক অপসারণ করেন। বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের পর এক দিন সাক্ষাতে যেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit