বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বেঙ্গালুরুতে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিন মদ নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এমন দিনেই মদ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বেঙ্গালুরু প্রশাসন। এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুর জেলা প্রশাসক দয়ানন্দ কেএ বলেছেন, ‘শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, বরং তারপর আরও দুই দিন প্রযোজ্য থাকবে এই নিয়ম।’

কর্নাটক লেজিসলেটিভ কাউন্সিল বেঙ্গালুরু টিচার্স অ্যাসোসিয়েশনের উপনির্বাচন রয়েছে সেই দিন। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেঙ্গালুরুর সাতটি বিধানসভা কেন্দ্র- ইয়েলাহাঙ্কা, বাতারায়নপুর, যশবন্তপুর, দাসারাহাল্লি, মহাদেবপুর, বেঙ্গালুরু দক্ষিণ এবং আনেকালের শিক্ষকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন।

জেলা প্রশাসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উপনির্বাচনের জন্য বেঙ্গালুরুতে ১৪ ফেব্রুয়ারি থেকে তিন দিনের জন্য অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ১৪ তারিখ বিকাল ৫টা থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

১৯৬৭ সালের কর্নাটক আবগারি বিধির ১০ (বি) ধারা অনুযায়ী এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ (সি) ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কয়েকদিন জেলাজুড়ে সমস্ত ধরনের মদ বেচা-কেনা নিষিদ্ধ করা হয়েছে এবং ‘ড্রাই ডে’ হিসাবে ঘোষণা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit