বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অচেতন অবস্থায় উদ্ধারের পর স্বামীর মৃত্যু, আশঙ্কাজনক স্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ী সদর উপজেলায় রতন দাস (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে অজ্ঞান করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার ভোর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রতন দাস শহীদ ওহাবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মৃত বিপিন বিহারী দাসের ছেলে। তার স্ত্রী কণিকা দাস স্থানীয় মধুপুর ছকিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রতন দাস ও তার স্ত্রী কনিকা দাস ঘুমাতে যান। পরদিন শনিবার সকাল ৯টা পর্যন্ত তাদের ঘুম থেকে উঠতে না দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তাদের দুজনকেই অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন দাস ও তার স্ত্রী কনিকা দাসকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রতন দাস মারা যান। রতন দাসের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপ-পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, ‘তাদের বাড়িতে স্বামী-স্ত্রী ছাড়া অন্য কেউ থাকেন না। আমরা ধারণা করছি তাদের অজ্ঞান করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। পুলিশ রহস্য উৎঘাটনে কাজ করছে।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit