শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

বোয়েস বিমানবন্দরে হ্যাঙ্গার ধসে নিহত ৩, আহত ৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বোয়েস বিমানবন্দরের একটি ভবনের হ্যাঙ্গার ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন। বুধবার (৩১ জানুয়ারি) একটি ব্যক্তিগত মালিকানাধীন ভবনের হ্যাঙ্গার ধসে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির বিমানবন্দর কর্মকর্তারা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, বোয়েস ফায়ার বিভাগের অপারেশনস চিফ অ্যারন হুমেল এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরে অবস্থিত একটি ব্যক্তিগত ব্যবসায়ের একটি স্টিল-ফ্রেমযুক্ত হ্যাঙ্গার ভেঙে পড়ে। এতে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ৯ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হুমেল বলেন, ‘ভবন ধসে বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়নি।’ এদিকে, বিমানবন্দরের পরিচালক রেবেকা হুপ সংবাদ সম্মেলনে বলেছেন, ভবনটি বিমানবন্দরের প্রকল্প ছিল না। এ ঘটনায় আইডাহো স্টেট পুলিশ সতর্কতা জারি করেছে। ভবন ধসে বিমানবন্দরের কাছে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হওয়ায় গাড়িচালকদের এই এলাকা দিয়ে সাবধানে গাড়ি চালানোর জন্য  আহ্বান জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit