বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বিয়ের অনুষ্ঠানে আসার সময় প্রাণ গেল ২ ভাইয়ের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের অনুষ্ঠানে আসার সময় মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের নবুওছিমদ্দিন পাড়ার সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন (৩২) ও সাইফুল ইসলাম ওরফে সুমন (২৭)।

স্থানীয় ইউপি সদস্য  মীরা বেগম বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল।সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একভাই গাজীপুর থেকে আসছিলেন। আরেক ভাই দৌলতদিয়া ঘাট থেকে তাকে এগিয়ে আনতে গিয়ে তাদের মৃত্যু হয়।

রাজবাড়ী সদর উপজেলার খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান ছিল।একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর হাইওয়ে থানার ওসি এম আল মামুদ বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।ট্রাকের চালক হেলপার পালিয়েছেন।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit