শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ঘুস নিয়ে’ রশিদ না দেওয়ায় সেবা গ্রহিতার মারধরে হাসপাতালে নায়েব।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভূমি উপসহকারী ঘুসের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কর্মকর্তা (নায়েব) ও সেবা গ্রহিতার মাঝে মারামারির ঘটনা ঘটেছে। আহত ভূমি উপসহকারী কর্মকর্তা ছামিউল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসলা মহলে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের এই ঘটনা ঘটে। আহত ছামিউল ইসলাম ফুলবাড়িয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) হিসেবে কর্মরত আছেন। প্রায় চার মাস আগে ফুলবাড়িয়া মৌজায় দেড় শতাংশ জমির উন্নয়ন কর দিতে যান শফিকুল ইসলাম স্থানীয় ।

তার কাছে তিন হাজার টাকা দাবি করেন ফুলবাড়িয়া ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) ছামিউল ইসলাম। তার কথামতো ৩ হাজার টাকা দেন সেবা গ্রহিতা শফিকুল ইনলাম। কিন্তু চারমাস অতিবাহিত হলেও ভূমি উন্নয়ন করের রশিদ না দিয়ে শফিকুল ইসলামকে ঘুরাতে থাকেন নায়েব সামিউল ইসলাম স্থানীয় সূত্রে জানা যায়। ফুলবাড়িয়া ইউনিয়ন ঘটনার দিন দুপুরে ভূমি অফিস থেকে কাজ শেষ করে ছামিউল ইসলাম উপজেলা ভূমি অফিসে যাওয়ার পথে শফিকুল ইসলাম তার পথরোধ করে আটকিয়ে ভূমি উন্নয়ন করের রশিদ চান , রশিদ দিতে না পারলে ঘুসের টাকা ফেরত চান । এ নিয়ে দুজনের মধ্য সংঘর্ষের সৃষ্টি হয়। এতে নায়েব ছামিউল ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অতয়েব আহত ছামিউল ইসলাম ঘুসের টাকার বিষয়টি অসত্য দাবি করে বলেন, প্রায় চার মাস আগে ভূমি উন্নয়ন কর দিতে যান শফিকুল ইসলাম। অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল, এই কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। তাই এ সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযুক্ত শফিকুল ইসলাম মতামতে, দেড় শতাংশ জমির ভূমি উন্নয়ন করের জন্য তিন হাজার টাকা নিয়েছেন নায়েব সাহেব। তারপরও রশিদ না দিয়ে ঘুরফের করাচ্ছিরেন। বাজারে সবার সামনে টাকা ফেরত চাইলে একপর্যায়ে এ সংঘর্ষের সৃষ্টি হয়।

এতে তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ মতামতে, ভূমি উপসহকারী কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় সেলাই করা হয়েছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বক্তব্যে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit