বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

রেমিট্যান্সে সুবাতাস, দিনে আসছে ৭ কোটি ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : চলতি জানুয়ারি মাসের ১৯ দিনে প্রায় ১৩৬ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। গড় হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ১৮ লাখ ডলারে।রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৬০ হাজার ডলার। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারির ১৩ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৪ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ৬ থেকে ১২ জানুয়ারি দেশে এসেছে ৫৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর জানুয়ারির প্রথম ৫ দিনে ৩৭ কোটি ৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে ডিসেম্বর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৩ কোটি ৪০ হাজার মার্কিন ডলার। গত বছরের অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার ও ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit