বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শেয়ারবাজারে বড় পতন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ফ্লোর প্রাইস (দাম কমার নিম্নসীমা) তুলে নেওয়ায় শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিন শেষে মূল্যসূচক ৯৬ পয়েন্ট কমেছে। ডিএসইর বাজারমূলধন কমেছে ১১ হাজার কোটি টাকা। এছাড়া লেনদেনও কমেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সাময়িকভাবে কিছুটা সমস্যা হলেও দীর্ঘমেয়াদে ইতিবাচক হবে বাজার। 

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দরপতন ঠেকাতে গত বছরের ২৮ জুলাই পুঁজিবাজারর দ্বিতীয়বারের মতো ফ্লোর প্রাইস দেয় বিএসইসি। ৩৫টি কোম্পানি বাদে রোববার অন্য সব প্রতিষ্ঠানের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। এ কারণে বাজারে দরপতন হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইতে রোববার ৩৮৬টি কোম্পানির ১৬ কোটি ২৮ লাখ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৪০ পয়েন্টে নেমে এসেছে। 

ডিএসই-৩০ মূল্যসূচক ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে। শীর্ষ দশ কোম্পানি: রোববার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- বিডি থাই, ওরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, সী পার্ল রিসোর্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসেল সিমেন্ট, বীকন ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মা। 

যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-খান ব্রাদার্স পিপি, বিডি থাই, কোহিনুর কেমিক্যাল, কে অ্যান্ড কিউ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সোনালি আঁশ এবং প্রাইম ব্যাংক। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-ড্রাগন সোয়েটার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, জাহিন টেক্সটাইল, নর্দান জুট এবং তমিজউদ্দিন টেক্সটাইল।

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit