মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে ধনী নেতা পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ব্যবহার করা জিনিসপত্রের মোট মূল্যই এই বিশাল হিসাবের বড় প্রমাণ। মার্কিন গ্লোবাল বিজনেস ম্যাগাজিন ফরচুনের বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে এএফপি জানিয়েছে, পুতিনের ব্যক্তিগত সম্পদের মোট মূল্য বর্তমানে ২০০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে পুতিন শুধু তার বার্ষিক বেতন এক লাখ ৪০ হাজার ডলার, একটি ৮০০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট, একটি ট্রেলার এবং তিনটি গাড়ির মালিকানা স্বীকার করেছেন।

পুতিনের কথিত সম্পদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল হলো কৃষ্ণসাগরের প্রাসাদ, যা সাধাণরত ‘পুতিনের কান্ট্রি কটেজ’ নামে ডাকা হয়। এতে রয়েছে পাহাড়ের ওপর অবস্থিত গ্রিক দেবতাদের মূর্তি দিয়ে সজ্জিত একটি মার্বেল সুইমিং পুল, একটি অ্যাম্ফিথিয়েটার, একটি অত্যাধুনিক আইস হকি রিংক, একটি ভেগাস-স্টাইলের ক্যাসিনো এবং এমনকি একটি নৈশক্লাব। এই প্রাসাদের অভ্যন্তরে রয়েছে ৫ লাখ ডলার মূল্যের ডাইনিং রুমের আসবাবপত্র, ৫৪ হাজার ডলার মূল্যের একটি বার টেবিল। তার বাথরুমে ৮৫০ ডলার মূল্যের ইতালিয়ার টয়লেট ব্রাশ এবং ১ হাজার ২৫০ ডলার মূল্যের টয়লেট পেপার হোল্ডার। 

এছাড়া এই প্রাসাদটিতে ৪০ জন কর্মীকে বার্ষিক ২ মিলিয়ন ডলার পারিশ্রমিক প্রদান করতে হয়। পুতিনের সম্পদের তালিকায় আরও আছে ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান, হেলিকপ্টার এবং একটি ৭১৬ মিলিয়ন ডলারের ব্যক্তিগত বিমান।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit