রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শাকিলকে ১ কোটি টাকা দিতে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ায় ভুক্তভোগীকে কেন ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ডাক্তার মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন, কনসালটেন্ট, ইউরোলজিক্যাল সার্জন কর্তৃক আবেদনকারীকে ভুল চিকিৎসার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে ক্ষতিগ্রস্ত রোগী হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলকে চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটে উল্লেখ করেন, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যেকোনো সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে। তার দুটি কিডনিই দ্রুত পরিবর্তন করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit