বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয় : স্লোভাক প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার (২০ জানুয়ারি) বলেছেন, ‘প্রতিবেশী ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয়, বরং দেশটি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে।’

রয়টার্স জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তার বিরুদ্ধে ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধী পপুলিস্ট রাজনীতিবিদ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন।

ফিকো পাবলিক ব্রডকাস্টার আরটিভিএসকে বলেন, ‘ইউক্রেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ নয়, বরং দেশটি যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণের অধীনে।’উল্লেখ্য, এই স্লোভাকিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েরই সদস্য।

আগামী বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজহোরোড নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে ফিকোর দেখা করার কথা রয়েছে।

ফিকো বলেন, ‘আমি তাকে বলব, আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেব। কারণ, এটি কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন যাতে করে কোনও অস্ত্র না পায়, তা আমি ও স্লোভাক সেনাবাহিনী নিশ্চিত করব।’

২০২৩ সালে প্রকাশিত ব্রাতিস্লাভাভিত্তিক গ্লোবসেক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে, স্লোভাকিয়া হলো ইউরোপীয় ইউনিয়নের অন্যতম রাশিয়াপন্থী দেশ।

ইউক্রেনের বিরুদ্ধে ফিকোর সমালোচনা সত্ত্বেও কেবলমাত্র হাঙ্গেরিই কিয়েভকে ৫০ বিলিয়ন ইউরোর সাহায্য প্রদানে ভেটো দিয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরা গত ডিসেম্বরে এ সহায়তা দেওয়ার পক্ষে ভোট দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit