শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

উন্নয়ন প্রকল্পে চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনা অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, উন্নয়নের জন্য যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলোর প্রতি চীনের অঙ্গীকার রয়েছে। আমি আশা করি চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, আবুল হাসান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে সামনের দিনে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু আবারও।  

বাংলাদেশের অবকাঠামো নিয়ে এক প্রশ্নের জবারে তিনি বলেন, উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীন প্রতিশ্রুত অর্থায়ন ছাড়  আগের চেয়ে সহজ হবে। নতুন অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ জোরাল ভূমিকা রাখবে।
 

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit