বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

বর্ণবাদের কারণে মাঠ থেকে উঠে গেল মিলান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২০ জানুয়ারি) সিরি’আর ম্যাচে উদিনেজের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে এসি মিলান। ম্যাচের ৩১ মিনিটে উদিনেজের জালে প্রথম গোল করেন এসি মিলানের রুবেন লোফটাস-চিক। এখান থেকেই মূলত ঝামেলার সূত্রপাত। এই গোলের পর থেকে স্বাগতিক সমর্থকরা বর্ণাবাদী মন্তব্য করতে থাকেন মিয়াঁর উদ্দেশে।

প্রতিপক্ষ দর্শকদের এই আচরণ মানতে পারেননি মিয়াঁ। গোলপোস্ট ছেড়ে সোজা চলে যান মাঠের বাইরে। এসময় তার সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তার সতীর্থরাও। ১০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। ম্যাচে শেষ পর্যন্ত উদিনেজকে হারায় মিলান। ‘
 
এই ঘটনা বর্ণনা করতে গিয়ে স্কাই স্পোর্টস ইতালির সঙ্গে কথা বলেন মিয়াঁ। এসময় তিনি বলেন, ‘প্রথমার্ধে যেটা ঘটেছিল, সেটা হচ্ছে, প্রথম গোলের পর আমার কানে এলো বানর শব্দটা। আমি কিছু বলিনি। দ্বিতীয়বার যখন বল আনতে গেলাম, এটা আবারও শুনলাম। বিষয়টি তখন আমি চতুর্থ অফিসিয়াল এবং বেঞ্চে থাকা সতীর্থদের বললাম।’
 
তিনি আরও বলেন, ‘ক্ষুব্ধ ছিলাম আমি। কেননা, এই প্রথম এটা ঘটল না। আমি খেলতে চাইনি, কেননা, আমরা একটা পরিবার এবং আমি এভাবে সতীর্থদের ছেড়ে যেতে পারি না।’বর্ণবাদী আচরণকারীদের কঠোর শাস্তির দাবি করে মিয়াঁ বলেন, ‘আমি বলেছিলাম, আমরা এভাবে ফুটবল খেলতে পারি না। এই ঘটনা এই প্রথম ঘটল না। তাদের (বর্ণবাদী আচরণকারীদের) অবশ্যই খুবই শক্ত শাস্তি দিতে হবে। কেননা, শুধু কথা বলে কোনো কাজ হচ্ছে না।’  
 
‘আমাদের অবশ্যই বলতে হবে, তারা ভুল কাজ করছে। সব সমর্থক এটা করে না। অধিকাংশ সমর্থকই তাদের দল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে এবং আপনাকে দুয়ো দিতে চায়- যেটা স্বাভাবিক, কিন্তু এটা নয়,’ তিনি যোগ করেন।
 
এই ঘটনায় মিয়াঁর পাশে দাঁড়িয়েছে তার ক্লাব এসি মিলান। তাকে সমর্থন দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, ‘এই বিশ্বে সব ধরণের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আমরা ভাই-ভাই। তোমাদের পাশে আছি।’ 

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit