শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে কি ভারতীয়বিদ্বেষের আগুন ছড়াচ্ছে? সুন্দর ত্বকের নেশায় সানবেড ব্যবহার, বয়স ৩০ হতেই ক্যান্সারে মৃত্যু! শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? ১ নভেম্বর থেকে ভারতে মোবাইলের পর্দায় দেখা যাবে কলারের নাম-নম্বর ইরানের হয়ে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, জার্মানিতে দু’জনের কারাদণ্ড ১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের

তাপস-স্বস্তিকার আড্ডার ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : তাপসের সঙ্গে দেখা করতে এ মুহূর্তে স্বস্তিকা ঢাকাতেই রয়েছেন। গান নিয়ে চলে এ দুই তারকার দীর্ঘ আড্ডা। এবারই নতুন নয়, এর আগে পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তীও গানের আড্ডায় মেতেছিলেন তাপসের সঙ্গে।

এদিকে সম্প্রতি তাপস-স্বস্তিকার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তাপসের পিয়ানোর সুরে রবীন্দ্রনাথের একাধিক গান গাইছিলেন স্বস্তিকা। সুরমগ্ন ওই মুহূর্তগুলোর ভিডিও তাপস ফেসবুক রিলসের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন।
 
গানের আড্ডা বসেছিল তাপসের গানবাংলার অফিসে। গভীর রাত পর্যন্ত চলে এ আড্ডা। একাধিক গানের সঙ্গে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়েও কথা হয় তাপস-স্বস্তিকার।
 

গানবাংলার অফিসে তাপস-স্বস্তিকা। ছবি: সংগৃহীত

 

আড্ডা যখন তুঙ্গে ঠিক সে সময়ই পশ্চিমবঙ্গে মিমি ঘোষণা দেন তাপসের সুরে গাওয়া মিমির নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির।  মিমির ইউটিউব চ্যানেলে চলতি মাসের ২৮ জানুয়ারি মুক্তির বিষয়টি তাপসও জানিয়েছিলেন তার ফেসবুক পোস্টে।

মিমির নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির অপেক্ষায় থাকলেও নেটিজেনদের মনে ধরেছে স্বস্তিকার গানও। অভিনেত্রী গলায় রবীন্দ্রনাথের ‘না নাগো না, ভাবনা করো না, যদিবা নীশি যায়, যাবো না, যাবো না’ গানটি এরই মধ্যে প্রশংসার বন্যায় ভাসছে নেটিজেনদের।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit