শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আকবেট এর উদ্যোগে ‘শিক্ষাবিদদের ক্ষমতায়ন ও ২১ শতকের শিক্ষণ দক্ষতা আয়ত্ত্বকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ইউকে-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) এর উদ্যোগে স্কুল পর্যায়ে শিক্ষকদের শিক্ষা দানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘শিক্ষাবিদদের ক্ষমতায়ন ও ২১ শতকের শিক্ষণ দক্ষতা আয়ত্ত্বকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জানুয়ারি নগরীর হাউজিং এস্টেটস্থ আকবেট অফিসে দুই দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন মোহাম্মদ এমদাদুল হক, অর্নব তালুকদার ও রেজওয়ান চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ২২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকরা একুশ শতকের ছাত্র-ছাত্রী এবং ক্লাসরুমের উপযুক্ত বিভিন্ন শিক্ষা পদ্ধতি সম্পর্কে ধারনা লাভ করেন।

কর্মশালা পরবর্তী ফিডব্যাক সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা এই উদ্যোগ গ্রহন করার জন্য আকবেটকে বিশেষ ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এইরকম আরো কর্মশালা আয়োজনের অনুরোধ জানান। কর্মশালা সমাপ্তির দিনে অংশগ্রহণকারী শিক্ষকদের আকবেটের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবেটের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সায়েম। দুইদিন ব্যাপি এ কর্মশালায় ক্যামব্রিজ গ্রামার স্কুল, কিডস ক্যাম্পাস, স্কলার্সহোম, বিবিআইএস, রয়েল এমসি একাডেমি ও স্কুল অব বিলিবার্ডস এর শিক্ষকগণ অংশগ্রহন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit