মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ময়মনসিংহের সেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ৩৩

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ ।
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ : ময়মনসিংহের শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসায় ৩৩জন আহত হয়, ওয়াকফকৃত জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে। তাদের গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানতে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রায় ৪০ বছর আগে গোল্লারপাড় ইবতেদায়ী মাদরাসার নামে ওই এলাকার মৃত সফর উদ্দিন, মৃত নীল মাহমুদ ও মৃত ছাবেদ আলী মিলে মোট ১ একর ৫ শতাংশ জমি ওয়াকফ করে দেন।

পরবর্তীতে ইবতেদায়ী মাদরাসা বিলুপ্ত হওয়ায় ওয়াকফকৃত সম্পত্তি দাতার ওয়ারিশগণ অনাধিকারে তসরুপ করে আসছিল। একপর্যায়ে গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদরাসা নামে নতুন একটি মাদরাসা প্রতিষ্ঠিত হলে ওই সম্পত্তি এ মাদরাসার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এমতাবস্থায় গোল্লারপাড় জামে মসজিদ কমিটি গঠন নিয়ে সমস্যা দেখা দিলে ওয়াকফকৃত সম্পত্তি ঐ কওমি মাদরাসার কাজে ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। ফলে কওমি মাদরাসার সভাপতি সাবেক চেয়ারম্যান উসমান গনি এবং সাধারণ সম্পাদক হাফেজ আলীর মাঝে এ বিষয়ে বিরোধ বাঁধে। উসমান গনি চলতি বোরো আবাদে ওই জমি চাষ করে ফসল ফরানোর প্রস্তুতি নিলে সাধারণ সম্পাদক হাফেজ আলীর লোকজন শুক্রবার জমিতে চাষাবাদ শুরু করে ।

এ ঘটনায় শনিবার সভাপতি উসমান গনির নেতৃত্বে কয়েক’শ লোকজন সাধারণ সম্পাদক হাফেজ আলী ও তার স্বজনদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তিনটি দোকান ঘর, বসতবাড়ি ও তিনটি অটোরিকশা ভাংচুর করা হয়। হামলাকালে উভয়পক্ষের মাঝে দীর্ঘ সময় সংঘর্ষে আহত হয় নারীসহ ৩৩ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করলে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এরমধ্যে কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি হলেও গুরুতর আহত মামুন, আজাদ, মাসুদ ও বাক্কি মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার ১০ ঘটিকায় অভিযোগ দায়ের করা হয়। বাদি বিবাদির প্রাপ্তি পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit