বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আখাউড়ায় প্রেসক্লাবের আয়োজনে পিঠা উৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২২২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন আখাউড়া প্রেসক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরশহরের সড়ক বাজারস্থ কার্যালয়ে পিঠা উৎসবে রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের নেতৃত্ববৃন্দের মিলন মেলা বসে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতী, জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম,  আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন। 

কাজী হান্নান খাদেমের সঞ্চালনা অনুষ্ঠানে ম্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ আতাউর রহমান নাজিম, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের যু্গ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফারুক বকুল। বক্তারা বলেন,  বাঙালী ঐতিহ্যের একটি গুরুত্বপুর্ণ অংশ পিঠা। শীতকালে গ্রাম বাংলার ঘরে ঘরে মানুষ নানান রকম সুস্বাধু পিঠা তৈরি করে পরিবার ও প্রতিবেশি নিয়ে আনন্দ করে খায়। এটি গ্রাম বাংলার একটি উৎসব হতে আজকাল আমাদের পিঠা অনেকটা হারিয়ে যাচ্ছে। সাংবাদিকরা সেই পিঠা উৎসবের আয়োজন করে আমাদের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যকে জাগিয়ে তুলেছেন। এজন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান বক্তারা। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বানিহীর (আরএনবি) চীফ ইন্সপেক্টর মোঃ আবু সুফিয়ান, আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সাব—ইন্সপেক্টর স্বপন চন্দ্র দাস, পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী মোঃ ফয়ছাল আহমেদ খান, সাংবাদিক মহিউদ্দিন মিশু, রুবেল আহমেদ, জালাল হোসেন মামুন, মোহাম্মদ আবির, সাদ্দাম হোসেন, হাসান মাহমুদ পারভেজ, অমিত হাসান অপু।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit