সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

সরকার দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটবিহীন ডামি নির্বাচন করে অবৈধ সরকার বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে। 

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। রিজভী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি। যার কারণে দুর্নীতিবাজ সরকারের নির্যাতনের মধ্যেও আন্দোলন চলমান। এই ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকার দলের পুরুষ নেতাকর্মীদের ওপর জেল-জুলুম, অত্যাচার তো করছেই, সেই সঙ্গে নারী নেত্রীদের ওপরও জুলুম অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক শহিদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমানের যে পতাকা, সেই পতাকা হাতে তুলেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এই অবৈধ সরকার তাকে জেলে ভরে নিপীড়ন-নির্যাতন করছে। তিনি এখন রোগে আক্রান্ত হয়েছে, তারপরও তার সঙ্গে আপস করা যায়নি। এটাই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit