বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ফিল্মের চেয়ে শক্তিশালী শিল্প হয় না: শর্মিলা ঠাকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বর্ণিল আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আড়াইশ সিনেমা প্রদর্শিত হবে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত ছয়টি মিলনায়তনে সিনেমাগুলো প্রদর্শিত হবে। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত এ উৎসব বিনামূল্যে উপভোগ করতে পারবেন সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সংসদ সদস্য শাহরিয়ার আলম ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। শর্মিলা ঠাকুর বলেন, যোগাযোগের জন্য ফিল্মের চেয়ে শক্তিশালী শিল্প হয় না। আমি ইরানি চলচ্চিত্র ও ইরানের সংস্কৃতি দারুণ পছন্দ করি। ফিল্ম নিয়ে আয়োজিত এ উৎসবে অনেক কথা হবে, অনেক বোঝাপড়া হবে।

শাহরিয়ার আলম বলেন, এটি আমাদের ২২তম আয়োজন। এবার আমরা ২৫২টি চলচ্চিত্র দেখাতে পারছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারছি, আমরা ধীরে ধীরে উন্নতি করছি। তবে ছবিগুলো প্রেক্ষাগৃহে নেওয়া না গেলে বেশি দর্শক পাওয়া যাবে না। আমাদের সেই উপায় খুঁজে বের করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মিলনায়তনের বড় পর্দায় দেখানো হয় ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের ছবি ‘ফেরেশতে’। প্রদর্শনীর আগে মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এগুলো হল এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দা ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম বিভাগ। 

সিনেমা দেখানো হবে জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস নেবেন ইরানি সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ‘চিলড্রেন অব হেভেন’, ‘বারান’ এবং ‘সং অব স্প্যারো’র মতো বিশ্বনন্দিত সিনেমার পরিচালক মাজিদ মাজিদি। 

এছাড়া মাস্টার ক্লাসের দুটি ভিন্ন সেশনে কথা বলবেন চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান এবং ভারতের নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit