বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সাকিব বল হাতে নিতেই ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : শনিবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টায় বিপিএলের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে রংপুর। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বরিশাল। 

এ দিন রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। গত বছরের নভেম্বরের পরে এই প্রথম তার মাঠে নামা। ব্যাট হাতে মাত্র ২ রান করে আউট হলেও বল হাতে পেয়েছেন সফলতা। নিজের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। তবে ব্যাট হাতে নিজেদের ব্যর্থতার কারণে এমন দুর্দান্ত বোলিংয়েও পার পায়নি রংপুর। 

বরিশালের বিপক্ষে সাকিব যখন বল হাতে উইকেটে আসেন, তখন অপর প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে তামিম ইকবাল। ইতোমধ্যে এই তারকা ক্রিকেটারদের বিবাদের বিষয় ‘ওপেন সিক্রেট’। ফলে বরিশাল-রংপুরের লড়াই ছাপিয়ে সাকিব-তামিম লড়াইয়ে পরিণত হয় ম্যাচটি। সেটি দেখতেই দর্শকদের ঢল নেমেছিল মিরপুরের স্টেডিয়ামে। উইকেটে দুজনের মুখোমুখি অবস্থান দেখে উত্তেজিত ছিলেন তারা।

উত্তেজিত দর্শকেরা মুহূর্তের মধ্যে ভিন্ন আবহ তৈরি করেন। সাকিবের বল করার সময়ে গ্যালারি প্রকম্পিত হতে থাকে দুয়োধ্বনিতে। চর্তুদিক থেকে তখন ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি ভেসে আসছিল। ম্যাচটিতে বরিশালের সমর্থক তুলনামূলকভাবে বেশি ছিল। তাদের প্রতিপক্ষ সাকিবকে বল হাতে দেখেই হয়তো দুয়োধ্বনি দেন তারা। 

অবশ্য সে দিকে পাত্তা না দিয়ে মাঠের মনোযোগ ধরে রেখে বল করেছেন সাকিব। শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে না পারলেও দীর্ঘদিন পরে নিজের ফর্ম দেখে হয়তো স্বস্তিতেই থাকবেন। কেবল ব্যাটিংয়ে কিছুটা আফসোস থাকতে পারে তার। সেটিও হয়তো পরের ম্যাচে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন এই তারকা ক্রিকেটার।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit