বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

সানিয়ার এখন কী করা উচিত, জানাল আনন্দবাজার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করলেন ক্রিকেটার শোয়েব মালিক। ২০১০ সালে বিয়ে হয়েছিল শোয়েব আর সানিয়ার। ২০১৮ সালে শোয়েবের সন্তানের মা হন সানিয়া।

২০২২ সালে জানা যায়, শোয়েবের সঙ্গে এক ছাদের নিচে থাকছেন না সানিয়া। দুবাইয়ে আলাদা বাড়িতে ছেলেকে নিয়ে থাকছেন টেনিস তারকা। শোয়েবের নতুন বিয়ের খবর যখন সামনে এলো তখন টিভির পর্দায় সানিয়াকে দেখা গেলো অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্য দিতে।

ভালবাসা পাওয়া যেমন সহজ নয়, তেমনিই সহজ নয় সম্পর্কের ভাঙন মেনে নেওয়া। অথচ কিছু ক্ষেত্রে একসঙ্গে থেকে পরস্পরকে আহত করার চেয়ে আলাদা হওয়াই শ্রেয়। সানিয়ার এখন কী করা উচিত তা নিয়ে লিখেছে আনন্দবাজার পত্রিকা। চলুন জেনে নেই:

প্রথমত, এ সময়ে মনমেজাজ ঠিক না-ও থাকতে পারে। একাকিত্ব গ্রাস করতে পারে সহজেই। তাই এ সময়টা ভাল বন্ধুর সঙ্গে সময় কাটান। মনের কথা তার সঙ্গে ভাগ করে নিন। নিজেকে ঘরবন্দি করে রাখবেন না যেন। পুরোনো স্মৃতি আঁকড়ে থাকবেন না। আপনার প্রাক্তন যেমন নিজের জীবন সাজিয়ে নিচ্ছেন, সেই চেষ্টা আপনিও করুন।

দ্বিতীয়ত, আপনার নিশ্চয়ই এমন কয়েক জন বন্ধু আছেন, যারা আপনার প্রাক্তনেরও বন্ধু। এমন অনেক বন্ধুই থাকবেন, যারা প্রাক্তনের খবরাখবর দিতে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এ সময়ে। চেষ্টা করুন সে সব কথার দ্বারা বেশি প্রভাবিত না হতে।

তৃতীয়ত, প্রাক্তনকে অভিনন্দন জানানোর কথা ভাবছেন? এই কাজ না-ও করতে পারেন। এই সময়ে প্রাক্তনের থেকে যত দূরে থাকতে পারেন, ততই ভাল। অন্য যে কোনও কাজে মন দিন। মন ভাল থাকবে, এমন কাজ করুন। আপনি প্রাক্তনকে অভিনন্দন জানালে তার মনে হতেই পারে আপনি এখনও তার কথা ভাবছেন। চতুর্থত, সমাজমাধ্যমে প্রাক্তনের নতুন জীবনের নানা রকম পোস্ট দেখে আপনার মন খারাপ হতেই পারে। নিজেক সমাজমাধ্যম থেকে দূরেও রাখতে পারেন। 

এ সময়ে যদি অবসাদ গ্রাস করে, তাহলে আপনি বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটান। সাত-দশ দিন কোথাও থেকে ঘুরে আসতে পারেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আপনিও খুশি হবেন আর প্রাক্তনকে নিয়ে ভাবার অবকাশও থাকবে না আপনার কাছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit