বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, হাসপাতালে ১৮ রোগী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : দেশে শীত মৌসুমেও থেমে নেই ডেঙ্গুর বিস্তার। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ জন। সবশেষ মারা যাওয়া দুই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। 

অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক তথ্য পর্যালোচনা করে দেখা গেছে শনিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৪৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ৮৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত বছর মশাবাহিত এ রোগে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে। সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে। তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ। সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঋতু পরিবর্তনজনিত কারণে বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেশি হয়। ডেঙ্গুর সংক্রমণ বেশি দেখা যায়। এবার বর্ষা শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই। প্রকৃতিতে শীতকাল শুরু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। তবে গত বছরের তুলনায় সংক্রমণ বেশি। পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। এ বছর বারোমাসই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit