বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

সানিয়ার মতো সানার বাড়িও ভারতের হায়দরাবাদে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও ভারতীয় নারীকে বিয়ে করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ২০১২ সালে ভারতের হায়দরাবাদের মেয়ে টেনিস তারকা সানিয়া মির্জাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন শোয়েব মালিক। তাদের পাঁচ বছর বয়সি ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

১৯৯৩ সালের ২৫ মার্চ সৌদি আরবের জেদ্দায় সানার জন্ম। তার মা-বাবা দুজনই পাকিস্তানি। তবে ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র দিয়ে করা প্রতিবেদনে জানিয়েছে সানা জাভেদরা এক সময় ভারতের হায়দরাবাদে থাকতেন। সানাদের পৈতৃক বাড়ি ছিল হায়দরাবাদে। পরে তারা পাকিস্তানে চলে যান। সেই হিসেবে সানিয়া মির্জার মতো সানা জাভেদের বাড়িও ভারতের হায়দরাবাদে।

সানা জাভেদ পড়াশোনা করেন জেদ্দার ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলে’। স্কুলের গণ্ডি পার করে পরিবারের সঙ্গে জেদ্দা থেকে পাকিস্তানের রাজধানী করাচিতে গিয়ে ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ে।

২০১২ সালে পাকিস্তানের ধারাবাহিক ‘শেহর-ই-জাত’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সানা জাভেদ। এরপর বেশ কয়েকটি উর্দু ধারাবাহিকে অভিনয় করেন। শোয়েব মালিকের সঙ্গে বিয়ের আগে ২০২০ সালের অক্টোবরে পাকিস্তানের গায়ক উমায়ের জসওয়ালকে বিয়ে করেন অভিনেত্রী। গত বছর উমায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সানার। এরপর শোয়েব মালিকের প্রেমে পড়ে যান।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit