শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

টাংগাইল -ময়মসিংহ- ঘাটাইলের মহাসরকে লরি-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ৪০ বার পঠিত ময়মনসিংহ: টাঙ্গাইলের ঘাটাইলে তেলের লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া।

নিহতরা হলেন- বেসরকারি সংস্থা আশার ঘাটাইলের দ্বিতীয় শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম (৪৫) ও ঘাটাইলের দেউলাবাড়ী ইউনিয়নের রতনবরিষ গ্রামের হযরত আলীর ছেলে চান মিয়া (৩৫)। পুলিশ জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার পোড়াবাড়িতে টাঙ্গাইলগামী একটি তেলের লরির সঙ্গে মধুপুরগামী যাত্রীবাহী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। তেলের লরিটি উল্টে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ সদস্যরা। তারা নিহত ও আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ঘাটাইল থানার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম খোকন বলেন, ‘দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা গাড়িতে চালকসহ ১১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই নিহত হন। নিহত ও আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চারজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন একজন। অপর একজন প্রাথমিক চিকিৎসায় বাড়ি ফিরে।

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit