বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শীতে মোজা পরে ঘুমানো কি ক্ষতিকর?

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত পড়ছে। কোথাও তীব্র, কোথাও একটু কম। সোয়েটার-জ্যাকেট আলমারি থেকে আগেই নামানো হয়েছে। মোজা পড়তে শুরু করেছেন কেউ কেউ। সারা বছর যারা জুতার সঙ্গে শর্ট মোজা ব্যবহার করেন, তাদের অনেককেই লম্বা মোজা কিনতে দেখা যাচ্ছে। আবার শীতের রাতে ঠাণ্ডা থেকে বাঁচতে অনেকেই পায়ে মোজা পরে ঘুমান। বেশ আরামও লাগে।

শীত আসায় বাজারে মোজার রকমফের বেড়েছে। একে তো পা ঢেকে রাখায় ঠাণ্ডা কম লাগে। পা পরিষ্কারও থাকে। পা ফাটা, কর্নের সমস্যা থাকলে ১২ মাসই মোজা পরা ভালো। মোজা পরলে অনেকক্ষণ পা আর্দ্র থাকে। ফলে পায়ের ত্বক শুষ্ক হয়ে যায় না। বিশেষ করে শীতে মোজা ব্যবহারের অনেক সুবিধা। তবে এ অভ্যাস কি স্বাস্থ্যকর?

বিশেষজ্ঞদের মতে, রাতে মোজা পরে শোয়ার অভ্যাস আরামদায়ক হলেও স্বাস্থ্যকর নয়। এতে ঘুমের ওপর প্রভাব পড়তে পারে। তারতম্য হতে পারে হৃদস্পন্দনের। এ অভ্যাসের ফলে আরও কিছু সমস্যা হয়। শরীরে রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে শরীরে রক্ত জমাট বাঁধতে পারে। রক্ত জমাট বাঁধা শরীরের পক্ষে ভালো নয়।

ত্বকের জন্য উপযুক্ত নয় এমন কাপড়ে তৈরি মোজা দীর্ঘক্ষণ পরে থাকলে ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে সুতির মোজা ব্যবহার করা যায়। আবার মোজা খুব আঁটসাঁট হলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। ঘুমের সময় অস্বস্তি হতে পারে। তাই ঘুমোনোর আগে মোজা খুলে রাখাই ভালো।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit