বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

যেসব ভুলে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে ননস্টিক প্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্তমান সময়ে সব কিছুর মত আধুনিকতার ছোঁয়া লেগেছে রান্না ঘরেও। আর তাই কড়াই বাদে ননস্টিক পাত্রেই রান্না করে স্বাচ্ছন্দ্যবোধ করেন অনেকে। এ ছাড়া স্বাস্থ্য সচেতন মানুষও অল্প তেলে রান্নার জন্য ননস্টিক পাত্রের উপর ভরসা রাখেন।

মাছের ঝোল হোক কিংবা চচ্চড়ি, আলু ভাজা হোক কিংবা মুরগির রসা— সব রান্নার জন্যই ননস্টিক কড়াই কিংবা প্যানের উপর ভরসা রাখছেন অনেকেই।

তবে দীর্ঘ দিন এই পাত্র ব্যবহার করা যায় না, এমন অভিযোগ করেন অনেকেই। অল্প দিনেই ননস্টিক পাত্রের উপরের পরত খুলে যায়, ফলে তা আর ব্যবহারযোগ্য থাকে না। আমাদেরই কিছু ভুলের কারণে আয়ু কমে যায় ননস্টিক পাত্রগুলোর।

এই ধরনের পাত্র ব্যবহার করার আগে কোন ৫টি বিষয় মাথায় রাখবেন?

১. গরম ননস্টিক পাত্র ভুলেও পানির মধ্যে রেখে দেবেন না। গ্যাস থেকে ননস্টিক কড়াই নামিয়েই পানির মধ্যে রাখবেন না। এই ভুলে পাত্রের উপরের পরত বা চটা উঠতে শুরু করে। পাত্রটি ঘরের তাপমাত্রায় আসার পর ধুতে হবে।

২. খুব বেশি জোরে জোরে মাজা-ঘষা করবেন না। কড়াইতে পোড়া দাগ লাগলে খানিকক্ষণ সাবান মাখিয়ে পাত্রটি রেখে দিন, তার পর হালকা সাবান-পানি দিয়ে মেজে নিন। তারের জালি নয়, পাত্রগুলি পরিষ্কার করার সময়ে নরম কিছু ব্যবহার করুন। স্পঞ্জ বা কাপড় ব্যবহার করলে সবচেয়ে ভাল হয়।

৩. খুব বেশি আঁচে ননস্টিক পাত্রে রান্না করলে কিন্তু ননস্টিক পাত্রের পরত উঠতে খুব বেশি সময় লাগে না। তাই ননস্টিক কড়াই, ফ্রাইং প্যান ব্যবহারের সময় গ্যাসের আঁচ কম রাখাই ভাল।

৪. ননস্টিক পাত্র ধোয়ার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। তার পর অন্য ধাতব বাসনপত্র থেকে আলাদা করে রাখুন। এতে ননস্টিক পাত্রে আঁচড় পড়বে না।

৫. ননস্টিক পাত্রে ভুলেও স্টিলের হাতা-খুন্তি ব্যবহার করবেন না। কাঠ কিংবা সিলিকনের হাতাই ব্যবহার করতে হবে। তাড়াহুড়ো থাকলেও এ ক্ষেত্রে ভুল করা চলবে না।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit