বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন আখাউড়ার ইউএনও

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মধ্যরাতে ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা। আখাউড়া রেলওয়ে ষ্টেশনে শীতে কাঁপছে অসহায় দুস্থ মানুষ। নিজ হাতে এসব শীতার্ত মানুষের গায়ে কম্বর জড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার।  হঠাৎ কম্বল পেয়ে হতবাক হয়ে এসব অসহায় মানুষ।

তাদের চোখে মুখে দেখা আনন্দ অশ্রম্ন। সোমবার রাতে ইউএনও রাবেয়া আক্তার প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে কম্বল হাতে ছুটে যান আখাউড়া রেলওয়ে ষ্টেশন, খড়মপুর মাজার এলাকা, আজমপুর রেলওয়ে ষ্টেশনে। এসব স্থানে ভাসমান অসহায় নারী—পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি।  এছাড়াও রাস্তা—ঘাটে ভাসমান মানুষের হাতে কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে একটু উষ্ণতার ছেঁায়া পায় শীতে কষ্ট করা অসহায় ছিন্নমূল মানুষ।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে একটু উষ্ণতা দেওয়ার জন্য সরকারি এসব কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবতী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাপস চক্রবতী প্রমুখ। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আক্তার বলেন, যাদের একেবারে কিছু নেই শীতে কষ্ট পাচ্ছেন তাদেরকে আমরা কম্বল দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit