সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

সাবিনা, কৃষ্ণার পর সানজিদা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় লিগে খেলতে আজ দেশ ছেড়েছেন সাবিনা খাতুন। আজই বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন নিশ্চিত করেছেন, শুধু সাবিনাই নয়, ভারতের চলমান নারী লিগে খেলবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আরেক  সদস্য সানজিদা আক্তারও।

সানজিদা খেলতে যাচ্ছেন ইস্ট বেঙ্গলে। বাংলাদেশের নারী ফুটবল লিগ শুরু হতে দেরী হওয়ার কারণেই ভারতের প্রস্তাব পাওয়া এই দুই ফুটবলারকে অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজা, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর  কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দেইনি।

খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েকদিনের ভেতর চলে যাবে।’জানা গেছে, সানজিদা এর মধ্যেই ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন, ভিসা পেলেই তিনি দেশ ছাড়বেন। ভারতের লিগে সাবিনা খেলছেন এবার কর্নাটকের দল ‘কিক স্টার্ট’-এর হয়ে। ৪ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা।

ইস্ট বেঙ্গলের ৪ ম্যাচে পয়েন্ট ৩, পঞচম স্থানে আছে তারা। এর আগে সাবিনা ছাড়াও ভারতীয় লিগে খেলেছে কৃষ্ণা রানী সরকার। সাবিনা, কৃষ্ণা একসঙ্গেই খেলেছিলেন সেথু এফসির হয়ে। এবার এই তালিকায় যোগ হলেন উইঙ্গার সানজিদা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit