সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

জ্যোতির্বিদ্যা সংস্থার ধারণা, এবার রোজা হবে ৩০ দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রমজান শুরু হতে আর মাত্র ৫৮ দিন বাকি। আর এবারের রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে শনিবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হয়েছে পবিত্র রজব মাস। সে হিসেবে চলতি বছরের ১১ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ ও পবিত্র মাস রমজান।

আরব আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির ২০২৪ সালের হিজরি ক্যালেন্ডারের বরাতে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির মতে, দুবাইয়ে রমজানের প্রথম দিনে রোজার সময়কাল প্রায় ১৩ ঘণ্টা ১২ মিনিট। এদিন ফজর নামাজ হবে ৫টা ১৪ মিনিটে আর ইফতারের সময় তথা সূর্যাস্ত সময় হবে সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে।

দেশটির শ্রম আইনানুসারে, বেসরকারিখাতের কর্মীরা সাধারণত দিনে আট ঘণ্টা কাজ করে। তবে রমজানে তা কমিয়ে দিনে ছয় ঘণ্টা করা হয়। ইসলাম ধর্মে সম্মানিত মাস রমজান। অন্য মাসগুলোর তুলনায় এ মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে। রমজান মাসে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে। এ মাসে রোজা পালনসহ ইবাদত-বন্দেগিতে বেশি মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। আর এ মাসের ইবাদত অন্য মাসের তুলনায় ৭০ গুণ বেশি সওয়াব।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit