মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

জনগণকে ভয় দেখাতে রক্ত ঝরানো হচ্ছে: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : জনগণকে ভয় দেখাতে গ্রাম-গঞ্জ-শহর-নগরে রক্ত ঝরানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (১৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফা অনুষ্ঠানের পর জোর করে ক্ষমতা আঁকড়ে রাখতে আওয়ামী লীগ জনগণকে ভয় দেখাতে রক্ত ঝরাচ্ছে। বিএনপিসহ বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করা একটি তাদের অন্যতম এজেন্ডা। ভোটারশূন্য নির্বাচন করে তাদের ফ্যাসিবাদী চেহারা আরও হিংস্র রূপ ধারণ করেছে।

দেশে চরম মুদ্রাস্ফীতি, খাদ্য পণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জনজীবনে হাহাকার আর নৈরাশ্য বজায় রাখতে বিরোধী দলের ওপর আক্রমণ শুরু হয়েছে দাবি করে বিএনপির এ সিনিয়র নেতা জানান, হত্যা ও নির্যাতন-নিপীড়ন চালিয়ে আওয়ামী লীগ আর টিকে থাকতে পারবে না। প্রতিটি নির্মমতা ও হত্যাকাণ্ডের জবাব জনগণ একদিন আদায় করে নেবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit