মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ১কিমি দূরে ৩৩ কে.ভি বৈদ্যুতিক পিলারে আগুন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ১কি.মি দক্ষিনে সিগনাল এর কাছে রেল লাইনের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক কাঠের পিলারটিতে আগুন অল্পের জন্য বেঁচে গেল নীলসাগর ট্রেন। গত শনিবার রাত্রী সাড়ে ১১টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণ সিগনাল এর কাছে নাশকতা যাতে না ঘটে সে জন্য ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের আনসার ও ভিডিপি’র দলনেতা আক্তার হোসেন সহ ৪জন রেল লাইন পাহারা দিচ্ছিলেন এ সময় হঠাৎ করে ৩৩ কে.ভি কাঠের পিলারটিতে আগুন ধরে যায়।

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা নীল সাগর ট্রেনটি রাত্রী ৯টায় ফুলবাড়ী রেল স্টেশনে ঢুকে পড়ে। ইতিমধ্যে দলনেতা আক্তার হোসেন দ্রুত ফুলবাড়ী থানায় খবর দিলে ফুলবাড়ী থানার পুলিশ ফুলবাড়ী পল্লীবিদ্যুৎ সমিতিকে অবগত করলে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর পর নীলসাগর ট্রেনটি ফুলবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিতা রায় জানান আমার অফিস থেকে দায়িত্বরত আনসার ভিডিপির সদস্যরা সেখানে রেল লাইন পাহারা দিচ্ছিলেন ইতি মধ্যে ঘটনাটি ঘটে যায়। তাৎক্ষনিক দলনেতা আক্তার হোসেন সহ ৪জন আমাকে খবর দেয় এবং ফুলবাড়ী থানাকে জানালে তারা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এবং ট্রেনটি রক্ষা পায় তা না হলে বড় ধরনের দূঘটনা ঘটে যেত।

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit