বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লেবাননের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরাইলি মা-ছেলে নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৭৬ বছর বয়সি এক ইসরাইলি নারী ও তার ৪০ বছর বয়সি ছেলে নিহত হয়েছে। রোববার লেবানন সীমান্তবর্তী ইসরাইলের উত্তরাঞ্চলীয় কেফার য়ুভাল গ্রামে ওই হামলা হয়। যার মাত্র কয়েকঘণ্টা আগে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, চারজন সশস্ত্র জঙ্গি ভারি অস্ত্র নিয়ে লেবানন সীমান্ত দিয়ে ইসরাইলে প্রবেশের চেষ্টা করার সময় তারা তাদের হত্যা করেছে। খবর টাইমস অব ইসরাইলের

গাজায় তিন মাস ধরে চলা ইসরাইলের অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত লেবাননের মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ। দুই পক্ষের গোলা বিনিময়ে উভয় দেশে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এবং চিকিৎসা কর্মকর্তারা জানান, রোববার লেবানন থেকে যে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সেটি কৃষি নির্ভর গ্রাম কেফার য়ুভালের একটি বাড়িতে গিয়ে আঘাত করে।

দুই জন নিহত হওয়া ছাড়াও হামলায় ৭৪ বছর বয়সি আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit