শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

স্বতন্ত্র ও আ.লীগের পরাজিত প্রার্থীদের যে আহ্বান জানালেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : একজন আরেকজনের খুঁত খুঁজে না বেড়াতে আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যারা দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরেছেন, তাদেরকেও একই পরামর্শ দিয়েছেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লোকেরা যদি নিজেরা দোষ খুঁজতে থাকে, তাহলে তা বিরোধীদের আরও ‘উৎফুল্ল’ করবে। সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও তাদের সমর্থকদের দোষ না খোঁজার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এই নির্বাচনটা যাতে না হয় এটা নিয়ে অনেক চক্রান্ত ছিল, অনেক ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা নির্বাচনটা করেছি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে সব সময় মনোনয়ন দিয়েছি, আর আমাদের বড় দল, অনেকেই নির্বাচন করতে চায়, সেই জন্য নির্বাচনটা আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম। সেখানে কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারেনি। সেক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কী দোষ ছিল খুঁজে বের করা, এগুলো বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, কাউকে বেশি দোষারোপ করা এবং একে অপরের দোষ ধরা নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে এটা কিন্তু আমাদের বিরোধী দলকে আরও উত্ফুল্ল করবে।

শেখ হাসিনা বলেন, আমাদের দল এবং আরও কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জনগণের যে সমর্থন পেয়েছি সেটা কাজের স্বীকৃতি। আমরা জনগণের জন্য কাজ করেছি, সেই জন্য মানুষ আমাদের ভোট দিয়েছে। সেখানে হয়ত কেউ জিততে পেরেছে, কেউ পারেনি। হারা জিতা যাই হোক, সেটা মেনে নিয়ে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit