বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন বিভাগ খোলার পরামর্শ শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়ানোর পরামর্শ এবং যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ খোলার পরামর্শ দিয়েছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, ল্যাব সুবিধা চালু ও দক্ষ জনবল নিয়োগের দিকে নজর দিতে হবে বলে তিনি জানান।

সোমবার (১৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন।  

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান যুগের চাহিদা ও বাস্তবতার নিরিখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ খোলার পরামর্শ দেন। তিনি দেশে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে ইউজিসিকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান। সাক্ষাতে প্রফেসর আলমগীর দেশের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit