বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

চৌগাছায় শিক্ষকের দুটি গরুচুরি

এম. এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৪ Time View

এম. এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর এলাকায় ফের গরুচুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৪ই জানুয়ারী) রাতে শহরের তার্নিবাস গ্রামে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা তার্নিবাস গ্রামের বাসিন্দা উপাধ্যাক্ষ ড. আলাউদ্দীনের বাড়ী থেকে একটি ফ্রিজিয়ান জাতের লাল গাভী ও বাছুর চুরি করে নিয়ে যায়। ড. আলাউদ্দীন চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যাক্ষ । এ ঘটনায় চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

ড. আলাউদ্দীন জানান, রাতে ঘুমাতে যাওয়ার সময় গরুর খাবার দিয়ে ও গোয়াল ঘরের দরজায় তালা মেরে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে তিনটার দিকে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়াল ঘরে গরু নেই। চোরেরা গোয়ালের দরজার তালা ভেঙ্গে গরু ও গরুর বাছুর চুরি করে নিয়ে গেছে।

গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি বলেন এ ঘটনার পর সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা ও পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। পরে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বলেন, এমন একটি অভিযোগ পয়েছি। এ ঘটনার আইনি প্রক্রিয়া চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit